খোকসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারী সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির অভিযোগ উঠেছে কৃষকের বিরুদ্ধে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃষক মোহম্মদ আলী বিসিআইসি ডিলারের দোকান থেকে সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ে। ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা অজুহাতে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফারুক হোসেনকে সরকারী কাজে বাধা প্রদান করে সাধারণ কৃষকরা। প্রায় এক ঘন্টা পর অবরুদ্ধ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্ধার করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই কৃষক বিসিআইসি ডিলারের কাছ থেকে সার কেনার পর আবার খুচরা দোকানে বিক্রি করে দেয়।

এ সময় তারা উপস্থিত হয়ে ঐ সারের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে, সরকারী কাজে  বাধা প্রদান করে এবং তাদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করে। অভিযুক্ত কৃষক মোহম্মদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। তাকে ওই দিন (বৃহস্পতিবার) সকালে সারের স্লিপ দেওয়া হয়। তিনি সেই সার ডিলার আশরাফ আলীর ঘর থেকে কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাগিনা বাদশার কাছে দেনা থাকা সার ফেরত দিতে সেখানে সব সার নামান। এ সময় কৃষি অফিসের লোক তার বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ তুলে। উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় এই ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।