এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এনসিসি ব্যাংক সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ে নারী কর্মীদের জন্য “কর্মক্ষেত্রে নারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক এবং সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মশালাটির মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসিমা জাহান। তিনি বিআইআরডিইএম সাধারণ […]
Read more

