শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সারজিস আলম লিখেছেন, ‘শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, […]
১০ জুলাই : কী কী ঘটেছিল আজকের এই দিনে

সময় কারো জন্য অপেক্ষা করে না- এই প্রবাদটি সকলেরই জানা। আর প্রতিটি দিনই বয়ে আনে নতুন ঘটনা। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলো আমাদের পথ দেখায় এবং শেখার সুযোগ করে দেয়। তাই আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার। আজ বৃহস্পতিবার ১০ জুলাই […]
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ

পাল্লেকেলের আলোকোজ্জ্বল সন্ধ্যায় আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা সফরে এখনো কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ, তাই এই টি-টোয়েন্টি সিরিজ তাদের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। এই সফরের শুরুটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। দুই ম্যাচের টেস্ট সিরিজের […]
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। ফল জানা যাবে তিনভাবে এসএসসি […]
বৃষ্টি-বন্যায় পানিবন্দি লাখো মানুষ

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। নদনদীর পানি বাড়ছে। ভেঙে গেছে গ্রামীণ সড়ক। আশ্রয়হীন বহু মানুষ। দেখা দিয়েছে নদীভাঙন। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও এক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের […]
ফরিদা পারভীনের ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল […]
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, মিটফোর্ডে ব্যবসায়ী খুন

রাজধানীর মিটফোর্ডে চাঁদাবাজির জেরে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব […]
কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা

কুমিল্লার মুরাদনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এ মামলা করেছেন। বুধবার (৯ জুলাই) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মমিনুল হক মামলাটি আমলে নিয়ে আসামির […]
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন। তিনি জানান, বিস্ফোরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ […]
বৃহস্পতিবার ৩ বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

ফেনী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]
