বাঁধ ভেঙে প্লাবিত ২০ হাজার মানুষ

Untitled design 89 1752084066 বাঁধ ভেঙে প্লাবিত ২০ হাজার মানুষ

ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও সিলোনিয়া নদীর অন্তত ১৫টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ, ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মঙ্গলবার (৮ জুলাই) রাতে শুরু হওয়া এ বন্যায় এখনো বাড়ছে পানির প্রবাহ। […]

দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত 1752076067 দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.২৩ শতাংশ। […]

অতিবৃষ্টিতে নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা 1752075835 অতিবৃষ্টিতে নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যার আশঙ্কায় নোয়াখালী জেলায় এক হাজার ৮০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব জানান, ‘অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে […]

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী 1752075640 নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা […]

ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট নয়, এবার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা

ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট নয় এবার প্রকৃত মূল্যায়ন 1752075093 ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট নয়, এবার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশে এবার কোনো রকম ফুলিয়ে-ফাঁপিয়ে নম্বর বাড়ানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে, সেভাবেই ফলাফল পাবে। অতীতের মতো অযৌক্তিকভাবে জিপিএ–৫ বাড়িয়ে দেখানোর সংস্কৃতি এবার আর থাকছে না।’ বুধবার (৯ জুলাই) […]

১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা 1752074471 ১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্খা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের […]

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

শাপলা 1752074362 নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় ‘শাপলা’কে আর কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে এটি আমাদের সিডিউলভুক্ত […]

সরিয়ে দেওয়া চেয়ারম্যানের কক্ষে মিলল ৯ লাখ টাকার বান্ডিল

সরিয়ে দেওয়া চেয়ারম্যানের কক্ষে মিলল ৯ লাখ টাকার বান্ডিল 1752073021 সরিয়ে দেওয়া চেয়ারম্যানের কক্ষে মিলল ৯ লাখ টাকার বান্ডিল

দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়। খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে […]

জুলাইয়ে আহতদের জন্য ঢাকায় তৈরি হবে ফ্ল্যাট, খরচ ১ হাজার ৩৪৪ কোটি টাকা

জুলাইয়ে আহতদের জন্য ঢাকায় তৈরি হবে ফ্ল্যাট খরচ ১ হাজার ৩৪৪ কোটি টাকা 1752072406 জুলাইয়ে আহতদের জন্য ঢাকায় তৈরি হবে ফ্ল্যাট, খরচ ১ হাজার ৩৪৪ কোটি টাকা

গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য ঢাকায় ফ্ল্যাট দেওয়ার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় দেড় হাজারের বেশি ফ্ল্যাট তৈরি করা হবে, যার মোট ব্যয় হবে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। এই অর্থ সরকার কোষাগার থেকে বরাদ্দ করবে। ফ্ল্যাটগুলো মিরপুর ৯ নম্বরে সরকারি জমিতে […]

সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ

সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ 1752072231 সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ

চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন ব্যয় থেকে সরকারি সংস্থাগুলো আর নতুন করে গাড়ি কিনতে পারবে না। একইসঙ্গে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ থাকবে। কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার (৯ জুলাই) এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন কেনা […]