ঠাকুরগাঁওয়ে ১১ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে একজনকে আটকও করা হয়।

আটক ব্যক্তির নাম নিমাই চন্দ্র (৪৫)। তিনি একই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান আটক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি পুলিশ নিয়ে সন্ধ্যারই গ্রামের কচ্ছপক্রেতা নিমাইচন্দ্রের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার ও জব্দ করি। তাকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি।

এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।