তিন এলবিডব্লুতে আফিফের হ্যাটট্রিক, লিগে প্রথম
প্রথমটি এলবিডব্লু, দ্বিতীয়টিও এলবিডব্লু, আর তৃতীয়টিও এলবিডব্লু—এর মাধ্যমে ২৭তম জাতীয় ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন খুলনার অফ স্পিনার আফিফ হোসেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংসের শেষ তিন ব্যাটসম্যানকে আফিফ ফেরান- শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে। হ্যাটট্রিকের আগে তিনটি উইকেট নিয়েছিলেন আফিফ। সব মিলিয়ে বরিশালের ইনিংসে আফিফের বোলিং বিশ্লেষণ—১০.৫ ওভারে ৩১ রানে ৬ উইকেট। […]
Read more

