শেখ হাসিনার পাসপোর্ট আবেদন: দেশ-বিদেশের গণমাধ্যমে শীর্ষ আলোচনায় স্বদেশ প্রত্যাবর্তনের খবর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের খবর সোমবার (৯ নভেম্বর) দেশ ও বিদেশের গণমাধ্যমে বড় জায়গা করে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনের পর কয়েক ঘণ্টার মধ্যে খবরটি একাধিক মহাদেশের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। নয়াদিল্লি থেকে পাঠানো রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের চিঠিতে হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। […]
Read more

