ক্যাটাগরি আইন ও অপরাধ

law ministry 1740052792 বদলি হচ্ছেন আইন ও বিচার বিভাগের ৩৬ সাব-রেজিস্ট্রার

বদলি হচ্ছেন আইন ও বিচার বিভাগের ৩৬ সাব-রেজিস্ট্রার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আইন ও বিচার বিভাগের বিচার শাখার ৩৬ সাব-রেজিস্টারের বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহম্মদ আযিযুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি অনুমোদন দেওয়া হয়। বদলি করা সাব-রেজিস্ট্রারদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানে বিজ্ঞপ্তি […]
Read more
image 1200x650 5 1740051437 খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া জানতে চাইলেন প্রধান বিচারপতি

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া জানতে চাইলেন প্রধান বিচারপতি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিচারের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার এবং বিচার বিভাগের দায় থাকায় কোন প্রক্রিয়ায় তিনিসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চান। জ্যেষ্ঠ আইনজীবীদের প্রধান […]
Read more
sarafat 1740049301 সরাফতের দুই সহযোগী ও স্ত্রীসহ সাবেক এমপি সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরাফতের দুই সহযোগী ও স্ত্রীসহ সাবেক এমপি সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগী পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জৈষ্ঠ জজ […]
Read more
image 1200x650 3 1740048769 এস কে সুর ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ

এস কে সুর ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর নামে থাকা দুইটি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির […]
Read more
image 1200x650 1 1740047075 আলেপের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

আলেপের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পুলিশের সাবেক এডিশনাল এসপি ও র‌্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলেপ উদ্দিনকে হাজিরের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, […]
Read more
khaleda 1739944466 আলোচিত নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনকে খালাস

আলোচিত নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনকে খালাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান […]
Read more
image 1200x650 23 1739984311 হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের

হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, ৫টি ভাড়া বাড়ি ও ২টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যেখানে হারুনের জমা রয়েছে ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা। এছাড়া তার ভাই শাহরিয়ারের ৩০ বিঘা জমি, ১১টি […]
Read more
highcourt 1739941311 প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২ মার্চ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২ মার্চ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। […]
Read more
খালেদার জিয়া 1739937603 খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতির মামলার রায় আজ

খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতির মামলার রায় আজ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করবেন। আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় রায় ঘোষণা করা হবে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ […]
Read more
image 1200x650 7 1739965930 ‘শিক্ষা নেওয়ার জন্য হলেও ৭ দিন কারাগারে থাকা উচিত’

‘শিক্ষা নেওয়ার জন্য হলেও ৭ দিন কারাগারে থাকা উচিত’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘জীবনে শিক্ষা নেওয়ার জন্য সাতদিন হলেও সবাইকে কারাগারে থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেল জীবন মারাত্মক। জীবনে শিক্ষা নেওয়ার জন্য সাতদিন হলেও সবাইকে কারাগারে থাকা […]
Read more
1 179 180 181 182 183 190

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।