ক্যাটাগরি প্রধান সংবাদ

'ইউএনওকে দিতে হবে’—কেরানীগঞ্জে দোকানিদের কাছে টাকা দাবি বিএনপি নেতার

‘ইউএনওকে দিতে হবে’—কেরানীগঞ্জে দোকানিদের কাছে টাকা দাবি বিএনপি নেতার

ঢাকার কেরানীগঞ্জে সরকারি খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজকে কেন্দ্র করে দোকান মালিকদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নাম ব্যবহার করে খালের পাশে থাকা দোকান উচ্ছেদ থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ চাওয়া হয়েছে। […]
Read more
আট ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদনের পথে আট ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদনের পথে

আট ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদনের পথে

দেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তারের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। দ্বিতীয় দফায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে আটটিকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের আগামী পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। তবে কোন আটটি প্রতিষ্ঠান শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে, তা এখনো প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংক […]
Read more
৩০ আগস্টের বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ ৩০ আগস্টের বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ

৩০ আগস্টের বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ৩০ আগস্ট ২০২৬ তারিখের হিসাবে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, ভারতীয় রুপি, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, চীনা ইউয়ান ও জাপানি ইয়েনের বিপরীতে বাংলাদেশি টাকার নির্ধারিত হার জানা গেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, মার্কিন ডলারের ক্ষেত্রে প্রতি ডলারের কেনার হার ১২১ টাকা ৯৫ পয়সা এবং বিক্রির হার […]
Read more
বিয়ানীবাজার আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

বিয়ানীবাজার আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভাটারা থানার তদন্ত কর্মকর্তা […]
Read more
আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ পটুয়াখালীতে

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ পটুয়াখালীতে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে দাবি করেছেন আহত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানেও তিনি আঘাত পেয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা […]
Read more
বসুন্ধরায় ছিনতাইয়ের মূল অভিযুক্ত আটক বসুন্ধরায় ছিনতাইয়ের মূল অভিযুক্ত আটক

বসুন্ধরায় ছিনতাইয়ের মূল অভিযুক্ত আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গোলাম রাফি খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক গোলাম রাফি খান বসুন্ধরা আবাসিক […]
Read more
ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সৌদিপ্রবাসীসহ তিন বন্ধুর মৃত্যু হয়েছে। যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায়। শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি দুজন। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের […]
Read more
বগুড়ায় ড্রেন থেকে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ড্রেন থেকে মিলল ৩৩৪টি গুলি

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন একটি ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের কাজ শুরু করেন শ্রমিকেরা। জিলা স্কুলের প্রাচীরের পাশ দিয়ে ড্রেন নির্মাণের জন্য মাটি […]
Read more
টঙ্গীতে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ছয় টঙ্গীতে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ছয়

টঙ্গীতে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ছয়

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানার পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পদে থাকার তথ্য জানিয়েছে পুলিশ। তবে টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার হওয়া একজনের বিরুদ্ধে থাকা অভিযোগ বা মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো […]
Read more
ছয় সপ্তাহে বীমা কোম্পানির গোপন সার্ভার বন্ধের নির্দেশ

ছয় সপ্তাহে বীমা কোম্পানির গোপন সার্ভার বন্ধের নির্দেশ

দেশের সব বীমা কোম্পানিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে গোপন ও অতিরিক্ত সার্ভার বন্ধ করে প্রতিষ্ঠানের সব তথ্য একটি সমন্বিত ব্যবস্থায় আনার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা খাতে তথ্যের স্বচ্ছতা বাড়ানো, প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং নিয়ন্ত্রক তদারকি আরও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিনভিন কুমিল্লায় বাংলাদেশ পল্লী […]
Read more
1 … 60 61 62 63 64 … 1,624

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।