ক্যাটাগরি সর্বশেষ

৭-৮ টুকরায় ছিন্নভিন্ন মরদেহ, পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট

৭-৮ টুকরায় ছিন্নভিন্ন মরদেহ, পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট

যশোরের অভয়নগর উপজেলায় আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ডিএন টেক্সটাইল রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মরদেহ সাত থেকে আট টুকরায় খণ্ডবিখণ্ড হয়ে যায়। পরিচয় শনাক্ত করতে নিহত নারীর আঙুলের ছাপ সংগ্রহ […]
Read more
স্মরণে আলোকচিত্রী রশীদ তালুকদার যাঁর ক্যামেরায় বন্দি হয়েছে বাঙালির সংগ্রাম, শোক, সাহস ও স্বাধীনতার ইতিহাস

স্মরণে রশীদ তালুকদার যাঁর ক্যামেরায় বন্দি হয়েছে বাঙালির সংগ্রাম, শোক, সাহস ও স্বাধীনতার ইতিহাস

ইতিহাসের কিছু মুহূর্ত থাকে, যা সময়ের প্রবাহে হারিয়ে যেতে পারত; কিছু মুখ থাকে, যাদের বেদনা হয়তো বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যেত। কিন্তু একজন আলোকচিত্রীর ক্যামেরা যখন সেই মুহূর্তগুলোকে স্থির করে রাখে, তখন একটি ছবি হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, প্রতিবাদের ভাষা এবং ইতিহাসের জীবন্ত দলিল। বাংলাদেশের প্রথিতযশা আলোকচিত্রী রশীদ তালুকদার ছিলেন তেমনই এক বিরল ইতিহাসসন্ধানী—যাঁর ক্যামেরায় […]
Read more
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কাছে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৪ অক্টোবর) এ ভূমিকম্পের পর আশপাশের উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মার্কিন […]
Read more
কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, কাজ করছে ৫ ইউনিট

কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, কাজ করছে ৫ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন তৈরির গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান […]
Read more
স্মরণে সুরের জাদুকর মান্না দে, বাংলা গানের আকাশে এক অবিনশ্বর নক্ষত্র

স্মরণে সুরের জাদুকর মান্না দে, বাংলা গানের আকাশে এক অবিনশ্বর নক্ষত্র

কিছু কণ্ঠস্বর কেবল গান শোনায় না, মানুষের হৃদয়ের গোপন কুঠুরিতে জমে থাকা সুখ-দুঃখ, প্রেম-বিরহ আর না-পাওয়ার বেদনাকে ভাষা দেয়। কিছু শিল্পী সময়ের সীমানা পেরিয়ে হয়ে ওঠেন মানুষের একান্ত আপন। মান্না দে তেমনই এক কিংবদন্তি—যাঁর কণ্ঠে জীবনের হাসি-কান্না, ভালোবাসা, অভিমান আর নিঃসঙ্গতা খুঁজে পেয়েছে অনন্য এক সুরের ঠিকানা। ১৯১৯ সালের ১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রবোধচন্দ্র […]
Read more
সাইবার ঝুঁকি এড়াতে সতর্ক বাংলাদেশ ব্যাংক, টানা তৃতীয় দিনের মতো বন্ধ ওয়েবসাইট

সাইবার ঝুঁকি এড়াতে সতর্ক বাংলাদেশ ব্যাংক, টানা তৃতীয় দিনের মতো বন্ধ ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। তবে এটি পুনরায় চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। গত […]
Read more
মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল মার্কেটের সামনে ঘটে এ ঘটনা। এতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৫০ […]
Read more
রেলিং ভেঙে পানিভর্তি খাদে বাস, প্রাণ গেল ৩ জনের

রেলিং ভেঙে পানিভর্তি খাদে বাস, প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে গেছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু […]
Read more
সাভারে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার স্ত্রী

সাভারে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার স্ত্রী

ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্দুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণে সহায়তা ও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী এবং মাদ্রাসার পরিচালক তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল বারী এখনও পলাতক রয়েছেন। পুলিশ ও […]
Read more
৫৮ সন্তানের ভরণপোষণে দিশেহারা আফগানিস্তানের সাদিক

৫৮ সন্তানের ভরণপোষণে দিশেহারা আফগানিস্তানের সাদিক

আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের বাবা। চার স্ত্রী ও বিশাল পরিবার নিয়ে তাঁর সংসার। কিন্তু পরিবারের সদস্যসংখ্যা যত বেশি, তাঁদের মুখে খাবার তুলে দেওয়া ততটাই কঠিন হয়ে উঠেছে। আর্থিক সংকটের কারণে কখনো কখনো তাঁর সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাতে হয়। সীমিত আয় দিয়ে খাবার, পোশাক, বাসস্থান ও শিক্ষার খরচ সামলাতে […]
Read more
1 … 32 33 34 35 36 … 4,460

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।