ক্যাটাগরি সর্বশেষ

২২ বলের ঝোড়ো ফিফটিতে ১১ বছরের রেকর্ড চুরমার

২২ বলের ঝোড়ো ফিফটিতে ১১ বছরের রেকর্ড চুরমার

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ ১১ বছর ধরে অক্ষত থাকা এই রেকর্ড নিজের করে নিলেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটারের। চলমান জাতীয় ক্রিকেট লিগে […]
Read more
টেকনাফে বিজিবির দুই অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে বিজিবির দুই অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকা ও মহাসড়কের চেকপোস্টে পরিচালিত এসব অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে চারজনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করেছেন বিজিবি সদস্যরা। মঙ্গলবার […]
Read more
প্রধানমন্ত্রীর জনসভা থেকে ৯ নেতাকর্মীর ফোন চুরি

প্রধানমন্ত্রীর জনসভা থেকে ৯ নেতাকর্মীর ফোন চুরি

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে গিয়ে বিএনপির অন্তত নয়জন নেতাকর্মীর মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের মধ্যে এসব ফোন চুরির ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এখন পর্যন্ত নগরীর রাজপাড়া থানায় সাতটি এবং বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে একজন ভুক্তভোগী এখনো থানায় […]
Read more
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে হামলা-লুটপাট

‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে হামলা-লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের প্রধান গুদাম ও কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার দাবি জানিয়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় গুদাম থেকে কয়েক লাখ টাকার পণ্য, ল্যাপটপ এবং সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে […]
Read more
প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, আটক কৃষকদল নেতা

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, আটক কৃষকদল নেতা

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা এক প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান বয়াতি নামে এক কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিয়াদ হাসান বয়াতি রায়পুর পৌর কৃষকদলের সভাপতি পদপ্রার্থী […]
Read more
সৌদিতে ভিক্ষার অভিযোগে আটক ৪ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক

সৌদিতে ভিক্ষার অভিযোগে আটক ৪ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশ ও ভারতের চার নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। জনসমাগমপূর্ণ এলাকায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি আরবের সংবাদমাধ্যম আজেলের এক প্রতিবেদনে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের […]
Read more
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি প্রোবক্স কারের ধাক্কায় সাদেক মিয়া (৫৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির বাসিন্দা মজিবুল হক মিস্ত্রীর ছেলে। তিনি ব্যাটারিচালিত […]
Read more
আসামের মঞ্চে প্রথমবার গান শোনাবে চট্টগ্রামের ‘টিম বৃষ্টি’

আসামের মঞ্চে প্রথমবার গান শোনাবে চট্টগ্রামের ‘টিম বৃষ্টি’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে আয়োজিত দুর্গাপূজার অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দলটি। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে ২১ অক্টোবর ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে ব্যান্ডটির। সেখানে ধারাবাহিকভাবে কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পর আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে […]
Read more
ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির বর্তমান সরকারের পতন ঘটানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ইরানকে ঘিরে নতুন উদ্যোগের বিষয়েও কথা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন উদ্বেগ […]
Read more
বগুড়ায় অস্ত্রধারীদের হামলায় যুবক গুরুতর আহত

বগুড়ায় অস্ত্রধারীদের হামলায় যুবক গুরুতর আহত

বগুড়ার সেউজগাড়ী এলাকায় নাফিউল ইসলাম নিরব (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী আমতলা এলাকায় একটি রেস্তোরাঁর পেছনের গলিতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে […]
Read more
1 … 51 52 53 54 55 … 4,465

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।