ক্যাটাগরি জাতীয়

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল 1756734593 সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের […]
Read more
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই আইন উপদেষ্টা 1756728897 নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এনসিপিসহ কয়েকটি দলের দাবি-সংস্কার এবং বিচারের পর নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, […]
Read more
গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান 1756727470 গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান

গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান

ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ […]
Read more
যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না 1756723069 যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না

যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে তার সঙ্গে বৈঠকে শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসব কথা বলেন। ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেন, মার্কিন সরকার অধ্যাপক ইউনূসের […]
Read more
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ 1756721609 মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ওসমানী। জেনারেল ওসমানী যৌবনে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। তিনি ছিলেন বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল […]
Read more
সংঘর্ষের পর চবিতে ক্লাস পরীক্ষা বন্ধ এখনো মামলা হয়নি 1756721298 সংঘর্ষের পর চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, এখনো মামলা হয়নি

সংঘর্ষের পর চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, এখনো মামলা হয়নি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর আজ সোমবার (১ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল থেকে পুরো ক্যাম্পাসজুড়ে সুনসান নীরবতা বিরাজ করছে। তবে দাপ্তরিক কার্যক্রম ও নিয়োগ পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। সংঘর্ষে গুরুতর আহত তিন শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় এখনো বলবৎ […]
Read more
মানুষ হাতির সহাবস্থান দ্রুত নিশ্চিত করা হবে পরিবেশ উপদেষ্টা 1756720575 মানুষ-হাতির সহাবস্থান দ্রুত নিশ্চিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

মানুষ-হাতির সহাবস্থান দ্রুত নিশ্চিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (৩১ আগস্ট) রাতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক পর্যালোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার […]
Read more
সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত 1756720228 সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। বৈঠকে ত্রয়োদশ […]
Read more
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ 1756717289 রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। […]
Read more
সাত বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা 1756695944 সাত বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা: বাড়ছে উদ্বেগ

সাত বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা: বাড়ছে উদ্বেগ

গত এক বছরে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন, মব করে সরানো হয়েছে আড়াই হাজারের বেশি শিক্ষককে। সংঘর্ষ, অবরোধ, আন্দোলন আর শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্বে উত্তাল ছিল স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া এক বছরে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত ২৬টি সংঘর্ষ, নয়টি আন্দোলন এবং তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। বিভিন্ন দাবিতে অন্তত ১২০টি আন্দোলন […]
Read more
1 157 158 159 160 161 504

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।