ক্যাটাগরি জাতীয়

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার সম্বোধনের নির্দেশনা বাতিল 1752201113 সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।       বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়। সভায় মন্ত্রিসভা থেকে প্রবর্তিত অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস […]
Read more
Untitled design 100 1752181367 ফলাফল দেখে ভেঙে পড়ল প্রভা, নিজ ঘরে গলায় ফাঁস

ফলাফল দেখে ভেঙে পড়ল প্রভা, নিজ ঘরে গলায় ফাঁস

দুই বিষয়ে ফেল—এই খবর শোনার পরই ভেঙে পড়ে এসএসসি পরীক্ষার্থী প্রভা আক্তার।  স্বপ্নভঙ্গের যন্ত্রণা যেন সহ্য করতে পারেনি সে। ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ১৭ বছরের এই কিশোরী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। প্রভা বুড়িচংয়ের ভরাসার বহুমুখী […]
Read more
Untitled design 99 1752174395 অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারাকাতকে গ্রেপ্তাতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ধানমণ্ডি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (দক্ষিণ) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ডিবির একটি টিম ধানমন্ডিতে […]
Read more
Untitled design 98 1752173453 হাত-পা নেই, থুতনির দিয়ে লিখেই জিপিএ ৫ লিতুন জিরা

হাত-পা নেই, থুতনির দিয়ে লিখেই জিপিএ ৫ লিতুন জিরা

মনিরামপুরের লিতুন জিরা। জন্মগতভাবে হাত-পা না থাকলেও তার দৃঢ় ইচ্ছাশক্তি তাকে সীমাবদ্ধ রাখতে পারেনি। ডান হাতের ছোট্ট অংশ আর থুতনির সাহায্যে কলম ধরে কঠোর পরিশ্রম করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেছেন এই মেধাবী কিশোরী। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের গৃহিণী জাহানারা খাতুন ও কলেজ শিক্ষক হাবিবুর রহমানের একমাত্র […]
Read more
Untitled design 97 1752171997 শোক বুকে নিয়েই পরীক্ষা, পাস করলেন মারিয়া

শোক বুকে নিয়েই পরীক্ষা, পাস করলেন মারিয়া

বাবা ছিলেন তার সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন দিনে এসএসসি পরীক্ষার প্রথম সকালেই—চিরতরে হারান বাবাকে।  তারপরও নিজেকে সামলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মারিয়া আক্তার। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশে দেখা যায়, তিনি পাস করেছেন। কিন্তু প্রত্যাশিত ফল না পাওয়ায় জড়িয়ে ধরেন কান্না। পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারিয়া […]
Read more
Untitled design 95 1752169268 সিঙ্গাপুরে এস আলমের ৬৪ ব্যাংক হিসাব জব্দ

সিঙ্গাপুরে এস আলমের ৬৪ ব্যাংক হিসাব জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।  একইসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ১০টি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী […]
Read more
ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে তাহমিদা আইনশৃঙ্খলায় সানাউল্লাহ 1752161338 ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে তাহমিদা, আইনশৃঙ্খলায় সানাউল্লাহ

ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে তাহমিদা, আইনশৃঙ্খলায় সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচন আয়োজনের আগে সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন […]
Read more
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সকল দল একমত আলী রীয়াজ 1752159882 তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সকল দল একমত: আলী রীয়াজ

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সকল দল একমত: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত আছে। তবে কোন প্রক্রিয়ায় তা নির্ণয় হবে এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা সভা শেষে তিনি এ কথা জানান। আলী রীয়াজ বলেন, […]
Read more
জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতের 1752158776 জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতের

জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেছেন, জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী […]
Read more
নির্বাচনে ইভিএম আর ব্যবহার করা হবে না 1752154110 নির্বাচনে আর ইভিএম ব্যবহার করা হবে না: ইসি সানাউল্লাহ

নির্বাচনে আর ইভিএম ব্যবহার করা হবে না: ইসি সানাউল্লাহ

নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করার লক্ষ্যে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার শুরু হলেও, কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ইভিএম ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন […]
Read more
1 … 243 244 245 246 247 … 505

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।