অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারাকাতকে গ্রেপ্তাতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ধানমণ্ডি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (দক্ষিণ) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ডিবির একটি টিম ধানমন্ডিতে অভিযান চালিয়ে প্রফেসর বারাকাতকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্স ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আবুল বারাকাতকে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেন।

দুদক ও ডিবি সূত্র জানায়, মামলাটি ব্যাংকের শাখা থেকে নেয়া অ্যাননটেক্স ঋণ জালিয়াতির অভিযোগের সঙ্গে সম্পর্কিত। তদন্তে উঠে এসেছে অর্থ আত্মসাতের বড় ধরনের অনিয়ম।

খবরওয়ালা/ আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।