ক্যাটাগরি প্রধান সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1748182758 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই: তারেক রহমান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কেন ঘোষণা করা হচ্ছে না, তা এখনো স্পষ্ট নয়। (২৫ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্য়াচুলি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক […]
Read more
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক চলছে 1748177237 প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক চলছে

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক চলছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জন প্রতিনিধি। রবিবার (২৫ মে) বিকাল ৬টায় কিছু সময় পর এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা […]
Read more
দুদক 1748173714 দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে ‘হয়রানির’ অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে করা মামলা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৫ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৮ মে হারুন অর রশিদ নামে এক ব্যক্তি […]
Read more
বিএনপি রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও টিকতে পারবেন না ড. ইউনূস গয়েশ্বর 1748169233 বিএনপি রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও টিকতে পারবেন না ড. ইউনূস: গয়েশ্বর

বিএনপি রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও টিকতে পারবেন না ড. ইউনূস: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ড. ইউনূস সফল হোক। রবিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম […]
Read more
শেয়ার বাজার 1748166093 দেশের শেয়ারবাজার ‘ডাকাতদের আড্ডা’ হয়ে গেছে: শফিকুল আলম

দেশের শেয়ারবাজার ‘ডাকাতদের আড্ডা’ হয়ে গেছে: শফিকুল আলম

অতীতে যাঁরাই শেয়ারবাজারের সংস্কারে দায়িত্ব নিয়েছেন, তাঁরাই বিভিন্ন গোষ্ঠীর তাবেদারি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেবল প্রতারণার স্বীকার হয়েছেন, পুঁজি হারিয়েছেন। রবিবার (২৫ মে) রাজধানীর পল্টনে পুঁজিবাজার প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব […]
Read more
আত্মহত্যা 1748162887 ‘বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

‘বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সজিব বাড়ৈ নামে ৫০ ব্যাচের এক শিক্ষার্থী পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে শরীরে ইনজেকশন পুশ করে বৃহস্পতিবার (২২ মে) আত্মহত্যার চেষ্টা করে।পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার(২৪ মে) বিকেলে তার মৃত্যু হয়। সজিব আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে লেখা ছিল: “নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম […]
Read more
মুন্সিগঞ্জের নিখোঁজের দুইদিন পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার প্রতিবেশী কিশোর আটক 1748162893 মুন্সিগঞ্জের নিখোঁজের দুইদিন পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, প্রতিবেশী কিশোর আটক

মুন্সিগঞ্জের নিখোঁজের দুইদিন পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, প্রতিবেশী কিশোর আটক

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের দুইদিন পর হোসাইন নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী এক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ মে) সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি-সংলগ্ন একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোসাইন টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক […]
Read more
আজও নগর ভবন অবরোধ আন্দোলনে অনড় ইশরাক সমর্থকরা 1748161702 আজও নগর ভবন অবরোধ, আন্দোলনে অনড় ইশরাক সমর্থকরা

আজও নগর ভবন অবরোধ, আন্দোলনে অনড় ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে সংস্থাটির কর্মচারী ইউনিয়ন। ইশরাককে মেয়রের চেয়ারে না বসিয়ে বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তার সমর্থকরা। ইশরাক সমর্থক ও কর্মচারী ইউনিয়নের টানা এই কর্মসূচির কারণে ১০ দিন ধরে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে। রবিবার (২৫ মে) […]
Read more
সাতক্ষীরায় বাস ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫ 1748160469 সাতক্ষীরায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সাতক্ষীরায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা, নানীসহ আরও ৫ জন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা। শিশুটি মায়ের কোলে বসে ইজিবাইকে সাতক্ষীরা শহরে চিকিৎসা করাতে […]
Read more
aktar 1 1748160000 সকাল থেকে অচল জাতীয় রাজস্ব বোর্ড, চলছে কর্মবিরতি

সকাল থেকে অচল জাতীয় রাজস্ব বোর্ড, চলছে কর্মবিরতি

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে।প্রায় সকল শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারী এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই অবস্থান নিয়েছেন। এ সময় বন্ধ রয়েছে প্রবেশের প্রধান দুই ফটক।  আজ রবিবার(২৫মে) সকাল ৯টা থেকেই এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে।গত কয়েকদিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।