‘বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সজিব বাড়ৈ নামে ৫০ ব্যাচের এক শিক্ষার্থী পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে শরীরে ইনজেকশন পুশ করে বৃহস্পতিবার (২২ মে) আত্মহত্যার চেষ্টা করে।পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার(২৪ মে) বিকেলে তার মৃত্যু হয়।

সজিব আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে লেখা ছিল: “নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।”

কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, “সজিব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে বরিশালেই তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আজিম বলেন, “আমাদের ব্যাচের সবাই ইন্টার্নশিপ করছে। কিন্তু তিনি এখনো তৃতীয় বর্ষে ছিলেন। নিজেকে পিছিয়ে পড়া মনে করে ও পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিভিন্ন সময় চিকিৎসাও নিয়েছেন, কিন্তু সুস্থ হননি।”

আজিম আরও জানান, বৃহস্পতিবার রাতে সজিব ক্লোনাজেপাম ও ফ্লুক্সেটিনের গুঁড়া শিরার মাধ্যমে গ্রহণ করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে প্রথমে বরিশালে, পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ঘটনার পর কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।