ক্যাটাগরি প্রধান সংবাদ

image 1360x800 54 1743927409 বগুড়ায় নারী উত্ত্যক্তের জেরে চারজন ছুরিকাহত

বগুড়ায় নারী উত্ত্যক্তের জেরে চারজন ছুরিকাহত

বগুড়ায় ট্রেনে নারীদের সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে চারজন ছুরিকাহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া রেল স্টেশনের পাশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—বগুড়া চকসূত্রাপুর এলাকার ফারুক হোসেনের ছেলে যোবায়ের হাসান (২৩), মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। এ ঘটনায় ১৫ জনকে […]
Read more
হবিগঞ্জ 1743926995 হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলর স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়র জানান, শনিবার বিকেলে স্নানঘটা গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতা মোশাহিদ ও ফয়জুর […]
Read more
ভারতে বাস 1743926453 ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ৭০ জন বাংলাদেশি পর্যটকবাহী একটি বাস উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যম […]
Read more
image 1360x800 53 1743926209 মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রবিবার (৬ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচারসংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের […]
Read more
ইসরায়েল 1743924707 গাজায় প্রতিদিন ১০০ শিশুকে হত্যা-আহত করছে ইসরায়েল

গাজায় প্রতিদিন ১০০ শিশুকে হত্যা-আহত করছে ইসরায়েল

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা ও আহত করেছে ইসরায়েল। শনিবার (৫ এপ্রিল) জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, “কোনো কিছু শিশুদের হত্যাকে বৈধতা দেয় […]
Read more
image 1360x800 52 1743923962 আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আইনজীবীর মাধ্যমে তারা জামিন চেয়ে আবেদন করেন। আজ দুপুর ২টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে রয়েছেন, ঢাকা বারের সাবেক […]
Read more
আবহাওয়া 1743923350 ৩৭ জেলায় তাপদাহ, রাজধানীসহ সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

৩৭ জেলায় তাপদাহ, রাজধানীসহ সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে দেশের ৩৭ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শনিবার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা […]
Read more
image 1360x800 51 1743922424 যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশনের উদ্যোগ […]
Read more
নির্বাচন ভবন 1743920941 ভোটার হালনাগাদে সাড়ে ২০ লাখ মৃত ভোটার কর্তন, যুক্ত হতে পারে ৬০ লাখ

ভোটার হালনাগাদে সাড়ে ২০ লাখ মৃত ভোটার কর্তন, যুক্ত হতে পারে ৬০ লাখ

নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাড়ে ২০ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া তালিকায় যুক্ত হতে পারে ৬০ লাখ নতুন ভোটার। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন […]
Read more
image 1360x800 50 1743920923 বাজার অস্থিরতায় বিক্ষুদ্ধ মার্কিনরা, জনগণকে শক্ত থাকতে বললেন ট্রাম্প

বাজার অস্থিরতায় বিক্ষুদ্ধ মার্কিনরা, জনগণকে শক্ত থাকতে বললেন ট্রাম্প

বিশ্বজুড়ে শতাধিক দেশে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে দেশটির বাজার অস্থিতিশীল হয়ে উঠলেও ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য ‘অর্থনৈতিক বিপ্লব’ বলে […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।