ক্যাটাগরি প্রধান সংবাদ

Russia ambassador 1741702425 বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার (১১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ প্রত্যাশা তুলে ধরেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এসময় ভোলায় পাঁচটি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়েছেন […]
Read more
BD Police 1741701120 নারীর প্রতি সহিংসতা রোধে চালু হচ্ছে ‘শর্টকোড’

নারীর প্রতি সহিংসতা রোধে চালু হচ্ছে ‘শর্টকোড’

নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের `হটলাইন’ সেবার পাশাপাশি ‘শর্টকোড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সরকারের চারটি বড় উদ্যোগের মধ্যে এটি অন্যতম।  মঙ্গলবার (১১ মার্চ)  দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ […]
Read more
Untitled 22 1741683593 ঢাবিতে হবে অনলাইনে ক্লাস

ঢাবিতে হবে অনলাইনে ক্লাস

রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে, চলবে ২০ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। […]
Read more
Untitled 21 1741682709 প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ২০০৩ বাতিলের সিদ্ধান্ত রহিত (বাতিল) করা হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা পুরস্কার ২০২৫ এর নির্বাচিত ৭ জন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে […]
Read more
Untitled 20 1741681452 শ্রমিক আন্দোলনের মধ্যেই দশ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক আন্দোলনের মধ্যেই দশ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকা গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো […]
Read more
mag 1741681239 মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি

মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার ‘মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। মেডিকেল বোর্ডের এক সদস্য আজ মঙ্গলবার সকালে বলেন, গতকাল সোমবার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু আজ শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। শিশুটির চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত বোর্ডের এক চিকিৎসক ও শিশুটির স্বজনের […]
Read more
educationbioad 1741680699 সরকারি হলো তিন মাধ্যমিক বিদ্যালয়

সরকারি হলো তিন মাধ্যমিক বিদ্যালয়

নতুন করে দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়।  জানা গেছে, সরকারি ঘোষণার পর এখন থেকে আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়কে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট […]
Read more
Untitled 2 1741679766 আজ যেমন থাকবে ঢাকা ও আশেপাশের এলাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকা ও আশেপাশের এলাকার আবহাওয়া

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পাশপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিন ঢাকায় সর্বনিম্ন […]
Read more
Untitled 19 1741680332 দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১১ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার (১১ […]
Read more
ec 1741680248 প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং পদ্ধতি: ইসি সানাউল্লাহ্

প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং পদ্ধতি: ইসি সানাউল্লাহ্

প্রবাসীদের ভোটদানের জন্যে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ইসি সানাউল্লাহ্ বলেন, প্রক্সি ভোটিংয়ের নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে ইসি জানায়, একটি অ্যাপ তৈরি করা হবে। […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।