ক্যাটাগরি রাজধানী

জাহিদুল ইসলাম পারভেজ 1745154589 প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বনানী থানায় মামলাটি দায়ের করেন নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। […]
Read more
রাজন 1745154407 রাজধানী থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানী থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের ১ নং ইউনিট যুবলীগ সভাপতি। শনিবার (১৯ এপ্রিল) রাতে কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানা […]
Read more
রাজধানীতে নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা স্বামী পলাতক 1745134243 রাজধানীতে নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

রাজধানীতে নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

রাজধানী সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে মোছা. রোকসানা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন নিহতের স্বামী বাবুল আক্তার। রবিবার (২০ এপ্রিল) সকালে আশুলিয়া থানাধীন টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিকের অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, সকালে রোকসানাদের ঘর থেকে ধোঁয়া ও […]
Read more
খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 1745131184 খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের সি-ব্লকে নিজ বাসার ছাদ থেকে পড়ে মো. আসিফ আনোয়ার (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং আমেরিকান প্রবাসী ছিলেন। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।  খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, আসিফ খিলগাঁও […]
Read more
রাজধানী ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ 1745125868 রাজধানী ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

রাজধানী ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

আজ রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় […]
Read more
গাজীপুরে ডিবি পরিচয়ে ৯৮ লাখ টাকা লুট 1745124473 গাজীপুরে ডিবি পরিচয়ে ৯৮ লাখ টাকা লুট

গাজীপুরে ডিবি পরিচয়ে ৯৮ লাখ টাকা লুট

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মীদের মারধর করে ৯৮ লাখ টাকা লুট করে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের ধরার আশ্বাস দিয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি না জানানোর অনুরোধ করেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পুলিশ ও মামলা […]
Read more
হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত 1745123312 হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় এ ঘটনা ঘটে।  ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে। তার […]
Read more
রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ 1745120646 রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ

রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কেনাকাটা করতে কোন এক মার্কেটে যাবেন। ওই মার্কেট যদি বন্ধ থাকে তাহলে মনে কষ্ট নিয়ে বাসায় ফিরতে হবে। রবিবার (২০ এপ্রিল) বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নিন রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। যেসব […]
Read more
Untitled 1360 x 800 px 1745119074 মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। এর আগে […]
Read more
রাজধানীতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 1745117587 রাজধানীতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজধানীতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে তিনি নিহত হন। নিহত জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, […]
Read more
1 … 150 151 152 153 154 … 200

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।