ঈদের শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টানানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন। নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। […]
Read more

