ক্যাটাগরি বাংলাদেশ

নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

বরিশালের গৌরনদীতে গভীর রাতে এক নারী নেত্রীর বাসায় কফি পান করতে গিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ হওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লোহার শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে উদ্ধার […]
Read more
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ শেষে চার সাংবাদিককে মারধরের অভিযোগ

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ শেষে চার সাংবাদিককে মারধরের অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, মারধরের পাশাপাশি হামলাকারীরা তাঁদের মুঠোফোন কেড়ে নেয় এবং জোর করে হাতে টাকা গুঁজে দিয়ে ভিডিও ধারণ করে। হামলার শিকার চার সংবাদকর্মী হলেন— […]
Read more
নিজ দলের নেতাকর্মীদের দখল-চাঁদাবাজিতে তীব্র ক্ষুব্ধ হুইপ নিজান

নিজ দলের নেতাকর্মীদের দখল-চাঁদাবাজিতে তীব্র ক্ষুব্ধ হুইপ নিজান

নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো গুরুতর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষোভ ঝাড়েন। এ সময় আত্মসমালোচনার সুরে […]
Read more
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও হামলার মামলা

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও হামলার মামলা

কুষ্টিয়ার দৌলতপুর থানায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। […]
Read more
ইয়াবাসহ গ্রেপ্তারের পর কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তারের পর কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মোজাম্মেল হক ভূঁইয়া নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনার পরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে […]
Read more
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত, আলোচনায় দিল্লি-ঢাকা

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত, আলোচনায় দিল্লি-ঢাকা

আনন্দবাজার জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নেওয়ার আগে অন্তর্বর্তীকালীন নয়, বরং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে দুটি শর্ত দিয়েছে নয়াদিল্লি। শর্ত দুটির মূল […]
Read more
মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় কারাগারে চার সাংবাদিক

মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় কারাগারে চার সাংবাদিক

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। মামলার বাদী স্থানীয় বিএনপির নেতা হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী […]
Read more
স্ত্রীর মামলায় এaনসিপি নেতা গ্রেফতার, দলীয় পদ থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দলীয় পদ থেকে অব্যাহতি

পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা […]
Read more
খুলনায় ২২ দিনে ১৩ দফা গুলি, নিহত ছয়

খুলনায় ২২ দিনে ১৩ দফা গুলি, নিহত ছয়

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। গত ২২ দিনে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন আরও ছয়জন। আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর প্রকাশ্য অস্ত্রের ব্যবহার বেড়েছে বলে অভিযোগ উঠেছে। […]
Read more
কাজে যোগ না দিলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

কাজে যোগ না দিলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

কাজে যোগ না দিলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে এসব কারখানা বন্ধ করা হলে সংশ্লিষ্ট শ্রমিকেরা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না। অর্থাৎ, কারখানা বন্ধ থাকলে কাজের বিনিময়ে মজুরি পাওয়ার সুযোগও থাকবে না। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার […]
Read more
1 … 10 11 12 13 14 … 3,117

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।