ক্যাটাগরি বাংলাদেশ

বিয়ামের ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা 1746425541 স্কুলবাস ভাঙচুর ও হামলার অভিযোগে বগুড়ায় বিয়ামের ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্কুলবাস ভাঙচুর ও হামলার অভিযোগে বগুড়ায় বিয়ামের ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) বগুড়া সদর থানায় টিএম মামুন নামে এক অভিভাবক মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন—সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (বাংলা), মো. শহিদুল ইসলাম (ইংরেজি), মাহবুবুর আলম টুটুল (রাষ্ট্রবিজ্ঞান), মোহাম্মদ ইসরাফিল হোসেন (ইসলাম শিক্ষা), মো. […]
Read more
লেডি গাগার কনসার্টে কিশোর গ্যাংয়ের বোমা হামলার পরিকল্পনার মূলহোতাসহ গ্রেপ্তার ২ 1746424591 লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনার মূলহোতাসহ গ্রেপ্তার ২

লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনার মূলহোতাসহ গ্রেপ্তার ২

ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিলো দুষ্কৃতকারীরা। কিন্তু তাদের পরিকল্পনা সফল হওয়ার আগেই মূলহোতাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রবিবার (৪ মে) কনসার্ট শেষ হওয়ার পরদিন বিষয়টি প্রকাশ্যে আনে দেশটির পুলিশ। জানা গেছে, লেডি গাগা ও তার দল গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই হুমকির কথা জানতে পারেন। লেডি […]
Read more
প্রধান উপদেষ্টার নিকট স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 1746424366 প্রধান উপদেষ্টার নিকট স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টার নিকট স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে এই প্রতিবেদন জমা দেন তারা। এরপর দুপুর পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক […]
Read more
আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ 1746422756 আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রামে […]
Read more
হেফাজত 1746421281 নির্দেশনার পর হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

নির্দেশনার পর হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে, সেগুলোর নিষ্পত্তি হবে আদালতের মাধ্যমে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে […]
Read more
ফরিদপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২৫ 1746420310 ফরিদপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। রবিবার (৪ মে) রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুটি গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে সংঘর্ষ। এসময় দুইপক্ষের লোকজনই টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও […]
Read more
বাংলাদেশ পাকিস্তান সীমান্তে বিএসএফের ফরোয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত 1746419148 বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ফরোয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ফরোয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে ভারত সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুইটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। সরকারি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই বিএসএফের জন্য এটি হবে […]
Read more
হাসনাতের ওপর হামলা 1746418469 হাসনাতের ওপর হামলার ঘটনায় আটক ৭০

হাসনাতের ওপর হামলার ঘটনায় আটক ৭০

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৫ মে) সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির […]
Read more
নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে 1746418016 হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীদের নারীবিদ্বেষী প্রচারণার প্রতিবাদ জানিয়েছে ৬৮ সংগঠন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীদের নারীবিদ্বেষী প্রচারণার প্রতিবাদ জানিয়েছে ৬৮ সংগঠন

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে নারীবিদ্বেষী প্রচারণা, নারীর মর্যাদাহানিকর বক্তব্য এবং বর্বরোচিত আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন। হেফাজতে ইসলামসহ ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী দলগুলো নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে বলে মনে করে সংগঠনগুলো। এ বিষয়ে সরকারের নীরবতা আশ্চর্যজনক বলেও মনে করে তারা। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ […]
Read more
বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা শীর্ষে রিয়াদ 1746417471 বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে রিয়াদ

বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে রিয়াদ

আজ বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয় । এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ছিল ১৯৫ যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।   সোমবার (০৫ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। বায়ুদূষণের তালিকায় ২২২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সৌদি আরবের শহর ‘রিয়াদ’,যা এখানকার বাতাসের মান নাগরিকদের […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।