ক্যাটাগরি বাংলাদেশ

asif 1739882290 গণহত্যায় জড়িত নয়, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবে: আসিফ মাহমুদ

গণহত্যায় জড়িত নয়, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবে: আসিফ মাহমুদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গণহত্যায় জড়িত নয়, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, ‘আওয়ামী […]
Read more
china bd 1739881740 ১ দিনেই বাংলাদেশিদের ভিসা দিতে চায় চীন

১ দিনেই বাংলাদেশিদের ভিসা দিতে চায় চীন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশের জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই চীনের ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কারণ গত ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে […]
Read more
ছাত্রলীগ 1739879962 শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকেও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকেও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ফেনীর পরশুরামে শ্বশুরবাড়িতে আত্মগোপন থেকেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আবদুর রহমান পিংকু (২৭) সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার উত্তর কোলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার ৫৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, উত্তর কোলাপাড়ায় সামসুদ্দিনের ভবনের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ […]
Read more
boishaki 1739879814 ইডেনে সার্টিফিকেট নিতে এসে ধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

ইডেনে সার্টিফিকেট নিতে এসে ধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী অনার্সের সার্টিফিকেট নিতে এসে আটক হয়েছেন পুলিশের হাতে। এর আগে তাকে কলেজের ভেতরে আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে আটক করা হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী […]
Read more
১০ বচর পলাত 1739878762 সাত মাসের সাজা থেকে বাঁচতে ভয়ে ১০ বছর পলাতক

সাত মাসের সাজা থেকে বাঁচতে ভয়ে ১০ বছর পলাতক

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২) ৭ মাসের সাজা থেকে বাঁচতে  ১০ বছর পলাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বলেন, ‘২০১৪ সালে বরিশাল […]
Read more
image 1200x650 8 1739877778 ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো: মাসুদ

ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো: মাসুদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১২ মিনিটে নিজের […]
Read more
image 1200x650 7 1739877017 কুয়েট পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী, আহত ৩০

কুয়েট পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী, আহত ৩০

খবরওয়ালা অনলাইন ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েট ক্যাম্পাস গেইটে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর […]
Read more
মাহফুজ মুজিব 1739875942 মুজিবের শাসনামল থেকেই গুম-আয়নাঘর শুরু : মাহফুজ আলম

মুজিবের শাসনামল থেকেই গুম-আয়নাঘর শুরু : মাহফুজ আলম

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। সেটিই শেখ হাসিনা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা  মাহফুজ আলম বলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘মানুষের যে চাওয়া ছিল দেশের সংস্কার করা, […]
Read more
লামা 1739875091 মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন লামার ২৫ শ্রমিক

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন লামার ২৫ শ্রমিক

খবরওয়ালা মফস্বল ডেস্ক: বান্দরবানের লামায় অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। মুক্তি পাওয়া শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে কক্সবাজারের ঈদগাও সীমানার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর […]
Read more
image 1200x650 5 1739874802 অবশেষে ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত

অবশেষে ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গুঞ্জন শেষে অবশেষে ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে ভারত। যদিও বেশ কয়েকদিন থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। তবে সোমবার (১৭ ফেব্রুয়ারি) উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরও নিয়ম […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।