মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন লামার ২৫ শ্রমিক

খবরওয়ালা মফস্বল ডেস্ক: বান্দরবানের লামায় অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। মুক্তি পাওয়া শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে কক্সবাজারের ঈদগাও সীমানার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে। 

সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিক পালিয়ে আসে। বাকী ২৫ জনকে তারা অপহৃত করে রাখে। আজ মঙ্গলবার সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে।

রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোন অগ্রগতি না দেখে তারা মুক্তিপণের বিনিময়ে তাদের শ্রমিককে ছাড়িয়ে আনেন। তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ টাকা দিতে হয়েছে। মুক্তি পাওয়া শ্রমিকরা সবাই অসুস্থ পড়েছেন। কারণ সন্ত্রাসীরা তাদের অপহৃত করে শারীরিক নির্যাতন করেছে।

লামা থানা অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।