ক্যাটাগরি ব্রেকিং নিউজ

২৫৩ বিচারককে বদলি 1748869971 ২৫৩ বিচারককে বদলি

২৫৩ বিচারককে বদলি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে। সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান। বদলি […]
Read more
জামিন পেলেন জগন্নাথের সাবেক অধ্যাপক আনোয়ারা 1748866669 জামিন পেলেন জগন্নাথের সাবেক অধ্যাপক আনোয়ারা

জামিন পেলেন জগন্নাথের সাবেক অধ্যাপক আনোয়ারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত বৃহস্পতিবার (২৯ মে) তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। ষাটোর্ধ্ব অধ্যাপক আনোয়ারাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে রবিবার (১ জুন) বিবৃতি দিয়েছিল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সোমবার (২ জুন) অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন […]
Read more
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 1748863944 দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শুরু হয় এই আলোচনার দ্বিতীয় পর্ব। আলোচনা উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নিতে এরই মধ্যে মিলনায়তনে […]
Read more
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন 1748850508 উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন, আজ থেকে দ্বিতীয় দফায় সংলাপ শুরু

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন, আজ থেকে দ্বিতীয় দফায় সংলাপ শুরু

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। সোমবার (২ জুন) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাজেট অনুমোদনের পাশাপাশি চলমান রাজনৈতিক প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়। এদিকে রাজনৈতিক সংকট […]
Read more
যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ 1748850081 যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার (২ জুন) ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। রবিবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা […]
Read more
জিএম কাদেরের বাড়িতে হামলা 1748850008 জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলো বৈষম্যবিরোধীরা

জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলো বৈষম্যবিরোধীরা

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। এরজন্য দুঃখ প্রকাশ করেছেন রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। রংপুর সেনানিবাসের কমান্ডারের সাথে এক বৈঠকে এমনটা জানান তারা। রোবার রাতে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের সাথে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের এই বৈঠক। এ সময় হামলায় […]
Read more
প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ 1748848890 জবি শিক্ষার্থীদের ‘মেধা বৃত্তি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

জবি শিক্ষার্থীদের ‘মেধা বৃত্তি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি প্রতারক চক্র ‘মেধা বৃত্তি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করছে—এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক শিক্ষার্থী এমন প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, প্রতারকরা শিক্ষার্থীদের নাম, বিভাগ ও বর্ষের তথ্য জেনে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে। পরে ‘বৃত্তি অনুমোদন’ হয়েছে বলে জানিয়ে মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে […]
Read more
বিশেষ শর্ত বেঁধে দিলো সরকারি কর্ম কমিশন 1748848635 অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য বিশেষ শর্ত বেঁধে দিলো সরকারি কর্ম কমিশন

অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য বিশেষ শর্ত বেঁধে দিলো সরকারি কর্ম কমিশন

চলমান ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন করছেন দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা। তবে যারা এখনও চূড়ান্তভাবে পাস করেননি, অর্থাৎ অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) অবস্থায় রয়েছেন, তাদের জন্য বিশেষ শর্ত বেঁধে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব শর্ত আবেদন যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কমিশন। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ জুন সন্ধ্যা […]
Read more
ফারুক আহমেদের রিট 1748848176 বিসিবি’র ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলো হাইকোর্ট

বিসিবি’র ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলো হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ (আউট অফ লিস্ট) দিয়েছেন হাইকোর্ট। বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ […]
Read more
হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন 1748847704 হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া সাজেদুর রহমান ওমর নিহতের ঘটনায় দায়ের করা […]
Read more
1 … 421 422 423 424 425 … 625

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।