কাতার সফরে গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফর শেষে আগামী ৫ মে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। খবরওয়ালা/এমএজেড নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা
Read more

