চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতের মহাসমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) পূর্ব নির্ধারিত সময় সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহিদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন।

সমাবেশে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

সারাদেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন

নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

সভাপতিত্বে করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বক্তব্য দেবেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।