ক্যাটাগরি ব্রেকিং নিউজ

facebook 1740632228 সাত সকালে ফেসবুকে বিভ্রাট

সাত সকালে ফেসবুকে বিভ্রাট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা। এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল। তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা […]
Read more
bolo 1740631110 তারেক রহমানকে নিয়ে মন্তব্য, বুলুর দুঃখ প্রকাশ

তারেক রহমানকে নিয়ে মন্তব্য, বুলুর দুঃখ প্রকাশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে […]
Read more
Untitled 77 1740630799 বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে দিল্লি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে একিউআই ২২৮। দ্বিতীয় স্থানে সাংহাই (১৯২) এবং তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা (১৯১)। এছাড়া, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কাঠমান্ডু (১৮৫) এবং ডাকার (১৮৪)।   আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৯১ রেকর্ড করা হয়েছে, যা গতকালের ২১৭-এর […]
Read more
dncc 1740629006 নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে একসঙ্গে কাজ করবে সেনাবাহিনী-ডিএনসিসি

নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে একসঙ্গে কাজ করবে সেনাবাহিনী-ডিএনসিসি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শহরের নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসিসি।   গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। সাক্ষাৎকালে ডিএনসিসির আওতাধীন এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করার বিষয়ে […]
Read more
Untitled 33 1740626136 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মধুর ক্যান্টিনে “গণতান্ত্রিক ছাত্র সংসদ” কমিটি আত্মপ্রকাশের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, তার ন্যায়সঙ্গত বিচার এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সর্বস্তরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এ্যলামনাই অব অল প্রাইভেট ইউনিভার্সিটিজ। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানান।  বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাইভেট […]
Read more
press wing 1740668973 নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি, সরকারি-আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার

নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি, সরকারি-আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে সরকার। রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে। ইতোমধ্যে তাঁদের নামের তালিকা করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে শহীদ পরিবারগুলো এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পাবেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে […]
Read more
private 1740625134 বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টার পর সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে ফার্মগেট থেকে […]
Read more
bhumikompo 1740623698 মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বুধবার মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির […]
Read more
db 1740622997 সন্ত্রাসী যেই হোক না কেন আমাদের হাত থেকে রক্ষা পাবে না: ডিবি প্রধান

সন্ত্রাসী যেই হোক না কেন আমাদের হাত থেকে রক্ষা পাবে না: ডিবি প্রধান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সন্ত্রাসী যত শক্তিশালীই আর সে যেই হোক না কেন কেউই রক্ষা পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর […]
Read more
নির্বাচন 1740665189 রাষ্ট্রীয়ভাবে আ.লীগ আমলের ৩ নির্বাচন অবৈধ ঘোষণা করতে নোটিশ

রাষ্ট্রীয়ভাবে আ.লীগ আমলের ৩ নির্বাচন অবৈধ ঘোষণা করতে নোটিশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া  ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে  লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়। নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র […]
Read more
1 582 583 584 585 586 625

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।