প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মধুর ক্যান্টিনে “গণতান্ত্রিক ছাত্র সংসদ” কমিটি আত্মপ্রকাশের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, তার ন্যায়সঙ্গত বিচার এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সর্বস্তরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এ্যলামনাই অব অল প্রাইভেট ইউনিভার্সিটিজ। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময় পুলিশ, ছাত্রলীগ এবং যুবলীগের সাঁড়াশি হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা যখন সকল আশা হারিয়ে হল ত্যাগ করতে বাধ্য হচ্ছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকার রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে।

প্রথম দিনেই, প্রথম ধাক্কায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৮ জন ছাত্র নিহত হয়। তবে তারা এক ইঞ্চি মাটি ছাড়েনি, তাদের সংগ্রাম ছিল অবিচল। তাদের এই ত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয়। জনসাধারণ তাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে আসে।

বিবৃতিতে আরো বলা হয়, ২৬ই ফেব্রুয়ারি “গণতান্ত্রিক ছাত্র সংসদ” এর প্রকাশকালে কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবী উপরোক্ত বিষয়ের আলোকে আমাদের কাছে তাই সম্পূর্ণ যৌক্তিক এবং ন্যায়সংগত। তার বিপরীতে তাদের উপর হওয়া বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

সর্বস্তরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলামনাই মনে করেন,  প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৈষম্য ছাড়াই তাদের ন্যায্য দাবি আদায় করতে সক্ষম। একইসাথে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে বর্বর হামলা হয়েছে, তার ন্যায়সঙ্গত বিচার করা হোক এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।