প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫

খবরওয়ালা মফস্বল ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপটাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। এ সময় মইনুল তাঁর সহযোগী ইয়াকুবের (২৫) সঙ্গে যোগসাজশ করে আরও পাঁচ যুবককে সঙ্গে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সঙ্গে দেখা করতে গেলে সাত যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ ভোররাতে মইনুল, ইয়াকুবসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর তিন ব্যক্তি হলেন হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)।

ওসি মামুনুর রশীদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও গ্রেপ্তার যুবকদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।