ক্যাটাগরি রাজনীতি

ইমি মেঘমল্লারের নেতৃত্বে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা নাম ‘প্রতিরোধ পর্ষদ 1755609375 ইমি-মেঘমল্লারের নেতৃত্বে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, নাম ‘প্রতিরোধ পর্ষদ’

ইমি-মেঘমল্লারের নেতৃত্বে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, নাম ‘প্রতিরোধ পর্ষদ’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম জোট তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘প্রতিরোধ পর্ষদ’। মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্যানেলের নাম ঘোষণা করেন। তিনি নিজেও প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর […]
Read more
ঋণখেলাপি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 1755605468 ঋণখেলাপি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণখেলাপি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ পরোয়ানা জারি করা হয়। […]
Read more
আসিফ নজরুলকে ‘আলটিমেটাম দিয়ে ফিরে গেলেন জুলাই শহীদ পরিবার ও আহতরা 1755601205 আসিফ নজরুলকে ‘আলটিমেটাম’ দিয়ে ফিরে গেলেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

আসিফ নজরুলকে ‘আলটিমেটাম’ দিয়ে ফিরে গেলেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়ক অবরোধ করেছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা সোয়া তিনটা পর্যন্ত। পরে তাঁরা ‘আলটিমেটাম’ দিয়ে সড়ক ছাড়েন। আন্দোলনকারীরা জানান, জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন—আইন উপদেষ্টাকে তা আগামী […]
Read more
‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি কারাবন্দী যুবদল নেতার পোস্ট 1755589005 ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার পোস্ট

‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার পোস্ট

‘আমি যেই মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইতি), যেমন বিদেশি পিস্তল, শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি। বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি।’- এক নলা বন্দুকসহ গ্রেপ্তারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুকে ঠিক এমন স্ট্যাটাস দেখা গেছে। এমন ঘটনার পর আলোচনায় এসেছেন তিনি। আলোচনায় আসা ওই যুবদল নেতার […]
Read more
এনসিপি থেকে বহিষ্কারের পর যা বললেন মাহিন সরকার 1755586797 এনসিপি থেকে বহিষ্কারের পর যা বললেন মাহিন সরকার

এনসিপি থেকে বহিষ্কারের পর যা বললেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সোমবার (১৯ আগস্ট) মধ্যরাতে দেওয়া পোস্টে মাহিন লিখেছেন, ‘আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত […]
Read more
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট ছাত্রদল নেতা বহিষ্কার 1755578459 বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসহাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে […]
Read more
Untitled design 36 1755546910 শৃঙ্গলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

শৃঙ্গলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে স্ব-পদ ও দায়িত্ব থেকে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের […]
Read more
জুলাইযোদ্ধাকে ‘আওয়ামীপন্থী বলে নিয়োগ আটকে রাখার অভিযোগ 1755522079 জুলাইযোদ্ধাকে ‘আওয়ামীপন্থী’ বলে নিয়োগ আটকে রাখার অভিযোগ

জুলাইযোদ্ধাকে ‘আওয়ামীপন্থী’ বলে নিয়োগ আটকে রাখার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের কর্মী আশরাফুল ইসলাম তুষার অভিযোগ করেছেন, রাজনৈতিক ট্যাগ দিয়ে তার সরকারি চাকরিতে যোগদান ঠেকিয়ে দেওয়া হয়েছে। তিনি গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। তুষার জানান, সাধারণ বীমা কর্পোরেশনের ১০ম গ্রেডের জুনিয়র অফিসার পদে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬৭ জনের মধ্যে […]
Read more
যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক রিজভী 1755511326 যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক: রিজভী

যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক: রিজভী

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে […]
Read more
নেজামে ইসলাম পার্টি 1755503980 পিআর পদ্ধতি ইসলামবিরোধী: নেজামে ইসলাম পার্টি

পিআর পদ্ধতি ইসলামবিরোধী: নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন একটি মিমাংসিত বিষয়, এতে সংস্কারের কোনো সুযোগ নেই। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক বা পিআরের মতো আজগুবি পদ্ধতির দাবি করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, কিছু ইসলামী দলও এই দাবিতে শামিল হয়েছে। অথচ ইসলাম […]
Read more
1 127 128 129 130 131 344

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।