ক্যাটাগরি সর্বশেষ

জুলাই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতে কক্সবাজার গিয়েছিলাম হাসনাত আবদুল্লাহ 1754569389 জুলাই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতে কক্সবাজার গিয়েছিলাম: হাসনাত আবদুল্লাহ

জুলাই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতে কক্সবাজার গিয়েছিলাম: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এ কক্সবাজারে অবকাশযাপন করায় দলীয়ভাবে শোকজের মুখে পড়েন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি সেই শোকজের জবাব প্রকাশ করেছেন। জবাবের শুরুতে তিনি লেখেন, ‘আপনার স্বাক্ষরিত ৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং এনসিপির প্রতি আমার অঙ্গীকার […]
Read more
সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় ইউনূসের ফারুক 1754568496 শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ইউনূসের: ফারুক

শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ইউনূসের: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ড. ইউনূস করতে না পারেন, তবে সেই ব্যর্থতা তার ওপরই আসবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় […]
Read more
সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর 1754567872 সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে কারাবন্দি। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। শুনানিকালে তার পক্ষে […]
Read more
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়— শোকজের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী 1754566369 ‘সাগরের পাড়ে রাজনৈতিক রূপরেখা নিয়ে ভাবছিলাম’— শোকজের জবাবে নাসীরুদ্দীন

‘সাগরের পাড়ে রাজনৈতিক রূপরেখা নিয়ে ভাবছিলাম’— শোকজের জবাবে নাসীরুদ্দীন

কক্সবাজার ভ্রমণের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পাঠানো শোকজের লিখিত জবাব দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর দেওয়া ওই ব্যাখ্যা প্রকাশ করেন তিনি। জবাবে তিনি লিখেছেন, ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার […]
Read more
কারাগারে বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ 1754566920 কারাগারে বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ

কারাগারে বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় প্রতিষ্ঠাটির সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করে […]
Read more
খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালাল আসামি 1754566165 খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালাল আসামি

খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালাল আসামি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। পলাতক ইউসুফ নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার (০৬ আগস্ট) দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই […]
Read more
চার মাস টানা কমার পর আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। 1754565864 জুলাইয়ে ফের বেড়েছে মূল্যস্ফীতি

জুলাইয়ে ফের বেড়েছে মূল্যস্ফীতি

চার মাস টানা কমার পর আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা গত জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুলাই মাসের মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করেছে। গত জুনে দেশের মূল্যস্ফীতির হার ছিল বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। […]
Read more
ঝিনাইগাতীতে বাস পুকুরে পড়ে আহত ২০ শিশু নিখোঁজ 1754565406 শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০, শিশু নিখোঁজ

শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০, শিশু নিখোঁজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় একটি শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে […]
Read more
এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন কিন্তু লুকোচুরি কেন – প্রশ্ন রিজভীর 1 1754564574 এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু লুকোচুরি কেন? – প্রশ্ন রিজভীর

এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু লুকোচুরি কেন? – প্রশ্ন রিজভীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে জনমনে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের স্বচ্ছ অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব […]
Read more
বিটিভিতে অশালীন গান সম্প্রচার যা বললেন আসিফ 1754563892 ‘জুলাই অভ্যুত্থান’ দিবসের কনসার্টের গানে অশ্লীলতা: যা বললেন শিল্পী আসিফ

‘জুলাই অভ্যুত্থান’ দিবসের কনসার্টের গানে অশ্লীলতা: যা বললেন শিল্পী আসিফ

গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিটিভির একটি লাইভ ভিডিও ক্লিপ। ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’ দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত একটি কনসার্টের অংশবিশেষ এটি। ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় কয়েকজন শিল্পী প্রকাশযোগ্য নয় এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেন। উল্লেখ্য, কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছিল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রাষ্ট্রীয় […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।