Category: সর্বশেষ

লাশ উদ্ধার

বান্দরবানে রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান লামা উপজেলার পর্যটন কেন্দ্র মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে গলায় ফাঁস দেওয়া এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ‘ডেঞ্জার হিল’ রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে লাশটি উদ্ধারের খবর জানিয়েছেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার […]
Read more
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে সম্মত হননি কেউ 1753270222 মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে সম্মত হননি কেউ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে সম্মত হননি কেউ

উত্তরার ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানের উত্তর কোণে কিছু পুরোনো কবরের ঘন ঝোঁপঝাড় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবরস্থ করার জন্য পরিস্কার করা হয়েছে। পুরোনো কবরের ওপরেই দেওয়া হবে নতুন কবর, এমনটাই সিদ্ধান্ত ছিল। তবে শেষ পর্যন্ত এ ঘটনায় নিহত কাউকেই এখানে দাফন করতে সম্মত হয়নি তাদের পরিবার। নিজ সন্তান বা […]
Read more
আমরা টিচার রাজনীতিবিদ নই 1753269755 লাশ গুম ইস্যুতে মাইলস্টোনের শিক্ষক বললেন, ‘আমরা টিচার, রাজনীতিবিদ নই’

লাশ গুম ইস্যুতে মাইলস্টোনের শিক্ষক বললেন, ‘আমরা টিচার, রাজনীতিবিদ নই’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির শিক্ষক পূর্ণিমা দাস বলেছেন, ‘হাত জোড় করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই’। বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুলের শিক্ষক পূর্ণিমা দাস নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে একথা বলেন। শিক্ষক পূর্ণিমা দাস স্ট্যাটাসে বলেন, ‘আমি মাইলস্টোনের হায়দার আলী […]
Read more
যুদ্ধবিমান

যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং বর্তমানে তাদের আইসিইউতে রাখা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দিন। […]
Read more
নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই উত্তরণের একমাত্র পথ 1753269256 নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই উত্তরণের একমাত্র পথ: ফখরুল

নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই উত্তরণের একমাত্র পথ: ফখরুল

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন ও একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, আমরা আলোচনা […]
Read more
মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং শিক্ষিকা মাহরিন চৌধুরী । 1753269000 শিক্ষক মেহেরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শিক্ষক মেহেরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষিকা মাহরীনের আত্মত্যাগের প্রশংসা করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই […]
Read more
উড়োজাহাজে

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে উড়োজাহাজে আগুন

অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি উড়োজাহাজে আগুন ধরে গেছে। সোমবার (২২ জুলাই) মাঝ আকাশে আগুন লাগে যাত্রীবাহী উড়োজাহাজটিতে। কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এই ঘটনায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ভিএ১৫২৮ নামের ফ্লাইটটি। সংবাদ সংস্থা গার্ডিয়ান জানিয়েছে, ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর লাগেজে […]
Read more
আগারগাঁও পাসপোর্ট অফিসে র ্যাবের অভিযান 1753268155 আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, ১৩ জনকে কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, ১৩ জনকে কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৩ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাব-২ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, সম্প্রতি […]
Read more
আরও ১৩টি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 1753268030 আরও ১৩টি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আরও ১৩টি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, […]
Read more
টুঙ্গিপাড়ায় যুবলীগ ছাত্রলীগের ২৮২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 1753267660 টুঙ্গিপাড়ায় যুবলীগ-ছাত্রলীগের ২৮২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় যুবলীগ-ছাত্রলীগের ২৮২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় যুবলীগ-ছাত্রলীগের ৮২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করেন। টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।