Category: সর্বশেষ

বড় লিডের পথে বাংলাদেশ 1750483752 বড় লিডের পথে বাংলাদেশ

বড় লিডের পথে বাংলাদেশ

লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ইতোমধ্যে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ৬৬ রানে খেলছেন শান্ত, ৩১ রানে ব‍্যাট করছেন মুশফিক। গল টেস্টের পঞ্চম […]
Read more
ইসরায়েলের চ্যানেল ১৪ কার্যালয়ে ইরানের হামলা 1750485407 ইসরায়েলি চ্যানেল-১৪ কার্যালয়ে ইরানের হামলা

ইসরায়েলি চ্যানেল-১৪ কার্যালয়ে ইরানের হামলা

ইসরায়েলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে ইরান। আল-জাজিরার খবরে শনিবার (২১জুন) এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইরান ইসরায়েলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি-তে ইসরায়েলের ওই হামলাকে […]
Read more
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ 1750483685 ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন

ময়মনসিংহের পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন।এর মধ্যে ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহত হয়েছে আট জন। অন্যদিকে তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জন […]
Read more
ত্রিপক্ষীয় নতুন জোট 1750483110 ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।  শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ৩ দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই বৈঠকের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। জানা যায়, বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত […]
Read more
ইসলামী আন্দোলনের নেতাকে চাঁদাবাজি 1750481537 চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ইসলামী আন্দোলনের নেতা থানা থেকে যেভাবে ছাড়া পেলো

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ইসলামী আন্দোলনের নেতা থানা থেকে যেভাবে ছাড়া পেলো

চট্টগ্রামের চান্দগাঁও থানায় চাঁদাবাজির মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তারের পর নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান একটি চাঁদাবাজির মামলার ৫ নম্বর আসামি। কিন্তু মামলার বাদী থানায় এসে জানান, তিনি হাবিবুরকে চেনেন না। এর পরই পুলিশ তাকে বাদীর জিম্মায় ছেড়ে দেয়। শুক্রবার (২১ জুন) সকাল থেকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের […]
Read more
জয়া আহসান 1750482041 বিয়ে ও সম্পর্ক নিয়ে যা বললেন জয়া আহসান

বিয়ে ও সম্পর্ক নিয়ে যা বললেন জয়া আহসান

তিন দশক ধরে বিনোদন অঙ্গনে মডেলিং,টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করছেন। বয়স ৫০ পার হলেও এখনও সঙ্গীহীন তিনি।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ ছাড়াও ব্যক্তিজীবনের নানা দিক, বিশেষ করে বিয়ে ও পুরনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বিয়ের প্রসঙ্গে জয়া […]
Read more
যানচলাচলে ভোগান্তি 1750480568 নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানচলাচলে ভোগান্তি

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানচলাচলে ভোগান্তি

দুই দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার পর কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, তাদের মূল দুই দাবি হলো—উপাচার্যবিরোধী আন্দোলনের জেরে বহিষ্কৃত ৪০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রশাসনিক শূন্যতা কাটিয়ে দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা। […]
Read more
চলমান সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1750479855 চলমান সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চলমান সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতিন ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরার খবরে জানা যায়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে মূলত তুরস্কে গিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, আব্বাস আরাগচি আঙ্কারায় পৌঁছেছেন। এই সম্মেলনে বিশ্বের ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।  শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাগচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত […]
Read more
ইরান 1750479240 ৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান, কারণ যা জানা গেলো

৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান, কারণ যা জানা গেলো

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। নেটব্লকস মনিটর অনুসারে, ইরান দীর্ঘ গত ৬০ ঘণ্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ছিল। ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ, অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে বলে জানিয়েছে […]
Read more
নাটোরে বাস–সিএনজি 1750478843 নাটোরে বাস–সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

নাটোরে বাস–সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

নাটোর–রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অটোরিকশার সব আরোহীই মারা গেছেন। নিহতরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর, তাঁর আত্মীয় মিরপুরের মো. শহিদুল ইসলাম (৪৫), অটোরিকশাচালক মো. বাবু (৪০) ও আনিচহীন এক ব্যক্তি (৪০)। নাটোর […]
Read more

সর্বাধিক পঠিত