যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন।  

প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। তবে তখনও সেটি রানওয়েতেই ছিল।

সেই রানওয়েতেই মুখোমুখী সংঘর্ষ ঘটে ৫১৫৫ এবং ৫০৪৭ নম্বর উড়োজাহাজের। এ সময় ৫০৪৭ নম্বর বিমানটির একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের একটি জানালা ভেঙে যায়, ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে। আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং শাটল বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী হোটেলের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ফ্লাইটে বুকিং দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশ বিরল। এক বিবৃতিতে লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু’টি বিমানের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

সূত্র: সিএনএন
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।