অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় গণপিটুনিতে আয়নাল হক (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার প্রভাকরদী কবরস্থান সড়কে এই ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক প্রভাকরদী এলাকার মহিউদ্দিন মহির পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে প্রভাকরদী কবরস্থান সড়কে একদল ডাকাত অটোরিকশা ও সিএনজি থামিয়ে ডাকাতি শুরু করে। এ সময় লোকজন চিৎকার করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। ধাওয়া দিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে সে জনতার হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহত ডাকাতকে আয়নাল হক হিসেবে শনাক্ত করে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রভাকরদী সড়কে প্রায়শই ডাকাতি ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটত। দীর্ঘদিন ধরে ডাকাতদের প্রতি এলাকাবাসীর ক্ষোভ ছিল। এ কারণে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতকে ধরে ফেলে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “নিহত ডাকাত আয়নাল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।