অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটপাটসহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বিগত সরকার। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার।’

বুধবার (১৯ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না।

মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

খবরওয়ালা/ এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।