অনলাইন ভ্যাট রিটার্নের সময়সীমা ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি

অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৮ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক)।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ মার্চ অনলাইনে রিটার্ন দাখিলের শেষ দিনে আকস্মিকভাবে কারিগরি জটিলতার উদ্ভব হয়েছে। ফলে, করদাতাদের পক্ষে ১৬ মার্চ রিটার্ন অনলাইনে দাখিল করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ মার্চ এর পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

গত ১৬ মার্চ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও অনেক করদাতা ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়।

এনবিআরের সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ বলেন, রিটার্ন জমা দিতে আসা কোম্পানিগুলোর ভিড়ের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ মূল কাগজপত্র জমা দেয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ৫ লাখ ৮১ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ ফার্ম রিটার্ন দাখিল করে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।