অনিন্দ্য আকাশের কবিতা: আমি কিছু করতে পারছি না

আমার কিছু বলার আছে,
আমার কথা তোমাকে শুনতেই হবে,
তুমি যা ইচ্ছে করবে আমি মেনে নেব হতে পারে না,
পৃথিবী তোমার একার নয়,

আমি আর আমরা মিলেই পৃথিবী
আমাদের পৃথিবীকে তুমি নরক বানাবে 
আমরা এটা হতে দেব না হতে দিতে পারি না

তুমি আমাদের খাবার কেড়ে নিয়ে যুদ্ধের রসদ জোগাবে
আর সেই অস্ত্র দিয়েই মারবে আমাদের 
এটা হতে দেব না

তুমি শাসনের নামে রক্ত ঝরাবে
আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ব
আমরা রুখে দাঁড়াব 
সকল অস্ত্র ধ্বংস করব আমরা
তোমাকে আর আমাদের মারতে দেব না

যখন আমার দ্রোহ আমি লিখছি কবিতায় তখনো
ঠিক এ মূহূর্তেও তোমার বাণিজ্যাস্ত্র কেড়ে নিচ্ছে লক্ষ শিশুর প্রাণ
আর তখনো আমি কিছু করতে পারছি না
কেবল মৃত্যু কেবল যন্ত্রণা কেবল বিভীষিকা দেখে যাচ্ছি
আমি কেবল দহন আর ক্ষরণ থেকে লিখতে পারি আমার হাহাকার!

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।