অভিমানে বেরিয়ে যান বাসা থেকে, দুদিন পর ধানমন্ডি লেকে মিলল মরদেহ

অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার দুদিন পর ওমর ফারুক মোল্ল্যা (১৮) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডের লেক থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজারে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, ধানমন্ডি ৫ নম্বর রোডে লেকের পানিতে একজনের লাশ ভাসছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই জানান, পরে ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন ওই যুবকের মরদেহ শনাক্ত করেন। পরিবারের কাছ থেকে জানা যায়, ওই যুবকের বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা। বাসা হাজারীবাগের বউবাজার সনাতন ঘর এলাকায়। পড়ালেখা করতেন না এবং বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মা মোছা. জেসমিন আক্তারের সঙ্গে রাগারাগি হয়। ওই দিন বেলা ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি।

এসআই আরও জানান, পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কোনো বন্ধুর বাসায় রয়েছেন তিনি। এ ঘটনায় তাঁরা কোনো সাধারণ ডায়েরি করেননি। তবে আজ রোববার সকালে লেক থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ওমর ফারুক সাঁতার জানতেন না। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।