আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আজ থেকে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চার দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে ৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। পরের দুই দিন আমদানি-রপ্তানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে।

ব্যবসায়ী নেতারা জানান, দুর্গাপূজায় ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আগামী ৮ অক্টোবর বুধবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।