বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশের আর্থিক খাতে প্রযুক্তিভিত্তিক আধুনিক সেবা আরও বিস্তৃত করতে চারটি নতুন ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে এসব প্রতিষ্ঠানকে ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) বা সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিক অনুমোদন পাওয়া চারটি নতুন ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, রবি আজিয়াটা সমর্থিত বুস্ট ডিজিটাল ব্যাংক, ভুটানের ডিকে ব্যাংক সমর্থিত ডিকে ডিজিটাল ব্যাংক এবং বাংলালিংক ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগে গঠিত নোভা ডিজিটাল ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই অনুমোদন প্রদান করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পূর্বেই প্রাথমিক অনুমোদন পাওয়া ‘কড়ি ডিজিটাল ব্যাংক’কেও নতুন করে এলওআই দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে দেশে বর্তমানে প্রাথমিক সম্মতিপত্র পাওয়া ডিজিটাল ব্যাংকের সংখ্যা দাঁড়াল পাঁচে। কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী, এলওআই পাওয়া মানেই চূড়ান্ত লাইসেন্স পাওয়া নয়। চূড়ান্ত অনুমোদন ও লেনদেন শুরু করার আগে প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সমস্ত শর্ত শতভাগ পূরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। পর্ষদ সভা থেকে সার্বিক যাচাই-বাছাই ও স্ক্রুটিনি শেষে মাত্র চারটি নতুন প্রতিষ্ঠানকে প্রাথমিক এলওআই দেওয়ার জন্য নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় থেকে বাদ পড়া অন্য আবেদনকারী আটটি প্রতিষ্ঠান হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মার্স, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং আকিজ গ্রুপের মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক।
প্রসংগত, ২০২৩ সালের অক্টোবরে বিগত সরকারের মেয়াদে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি—এই দুটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ওই বিতর্কিত অনুমোদন স্থগিত করে এবং ডিজিটাল ব্যাংকের আবেদনগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেয়। নতুন পর্যালোচনার পরই স্বচ্ছতা বজায় রেখে কড়ি ডিজিটাল ব্যাংকসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে নতুন করে এলওআই দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।