আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, নেত্রকোনায় তরুণ আটক

জুলাই আন্দোলনের আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় নেত্রকোনার কেন্দুয়ায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় সুমনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক সুমন আহম্মেদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন তার ফেসবুক প্রোফাইলে আবু সাঈদের একটি ছবি পোস্ট করে তাতে ব্যঙ্গাত্মক ইমোজি ও অশালীন মন্তব্য করেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

শুক্রবার রাতে ‘জুলাইযোদ্ধারা’ নামে পরিচিত স্থানীয়রা কেন্দুয়া শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, “আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

খবরওয়ালা/ এমএজেড

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।