আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলানো হবে’: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, হজ ও ওমরাহ পরিচালনার ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি ঘুষ গ্রহণ করেন, তাকে ফাঁসিতে ঝোলানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের কোনো স্টাফ যদি দুর্নীতিতে জড়িত হয় বা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, তা আপনারা আমাদের জানান। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে সৌদি গিয়েছিলেন। ফেরার পথে প্রায় আড়াই কেজি সোনা সঙ্গে নিয়ে ধরা পড়েছেন। অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন হজের ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে।”

ড. খালিদ হোসেন বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার বিষয়ে অনুরোধ এবং মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালে হজ ব্যবস্থাপনা আরও সুন্দরভাবে সম্পন্ন হবে।

উপদেষ্টা আরও জানান, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে হজকে আরও স্বচ্ছ করার চেষ্টা চলছে। এছাড়া হজ ফ্লাইটের বিমান ভাড়া বিষয়ক বৈঠকে হাবের প্রতিনিধিদেরও উপস্থিত রাখা হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।