‘আমি এখনো মেয়র, তারা শপথ গ্রহণ করালো কি না করা্লো—এটা তাদের সমস্যা।’

আগামী মেয়র নির্বাচনের আগ পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আইনগত মেয়র বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত লিগ্যালি আমি এখনো মেয়র। তারা শপথ গ্রহণ করাল কি না করাল—এটা তাদের সমস্যা।’

শুক্রবার সকালে (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করা হবে জানিয়ে ইশরাক বলেন, ‘নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসবে না। নগর ভবনে যদি কোনো প্রশাসনিক সমস্যা হয়, তাহলে আমরা ৭৫ ভাগ থেকে সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব। এখান থেকে ফিরে আসা বা হার মানার সুযোগ নেই।’

ডিএনসিসির প্রশাসকের পর ঈদগাহ ময়দান পরিদর্শন এসে সাংবাদিকদের ইশরাক বলেন, ‘তিনি (বর্তমান প্রশাসক) নগরের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটা তাঁর রুটিন কাজ। যেহেতু আমি কাগজে-কলমে মেয়র, সে জন্য নিজের দায়িত্বটুকু পালন করেছি। আমি কোনো রাজনীতিতে জড়াচ্ছি বলে মনে হয় না আমার।’

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।