খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট ২০২৪
মিরপুর প্রতিনিধি ॥ আলহাজ্ব আব্দুল হক’র সাথে আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ’র মতবিনিময় । লেখাপড়ার প্রতি মিরপুরের আমলা-সদরপুর অঞ্চলের শিক্ষার্থীদের শুরু থেকেই যেন আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধি পায়, দারিদ্রতা যেন তাদের লেখাপড়ার জন্য বাধা না হয়ে দাঁড়ায়, শিক্ষার্থীরা যেন আমলা-সদরপুর এলাকার এবং সমাজের জন্য সম্পদে পরিণত হয়; এসব বিষয়গুলো লক্ষ্য রেখে ‘আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

তাঁর আলোকে মিরপুর উপজেলার বিএনপির সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হকের নিজ বাসভবনে গতকাল শুক্রবার (৩০ আগষ্ট) সকালে আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় কালে তিনি বলেন, মিরপুর ও দৌলতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শিক্ষার্থীরা টাকা অভাবে, বৃত্তি পরীক্ষায় পিছিয়ে না পড়ে সেই বিষয়ে নজর রাখতে হবে।

শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ এবং মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম। এ সময়ে আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন: