আ.লীগকে নিষিদ্ধ ও সুচিকিৎসার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান জুলাই আহতদের

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ প্রকাশ এবং আহতদের সুচিকিৎসার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা। 

রোববার (১১ মে) রাত ১০টায় তারা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন।

এর আগে রাত ৯টার দিকে পুলিশ এসে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে তখনও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর তারা আন্দোলনের স্থান পরিবর্তন করে জাদুঘরের সামনে যান।

আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ প্রকাশ এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা তাদের মূল দাবি। এসব দাবির পক্ষে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।