আসন্ন রমজানে বাড়বে না নিত্য পণ্যের দাম: অর্থ উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আসন্ন রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়বে না। এছাড়াও গরমে দেশে কোন লোডশেডিং হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ। 

রবিবার রাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা বোর্ডের ৬৫ তম সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা জানান,রমজান সামনে রেখে সরকার চাল ডাল আমদানি করছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, ‘নিত্য পণ্যের দাম বাড়বে না। এ ছাড়াও বাজারে সরবরাহ ব্যবস্থাপনার তদারকি করা হবে যাতে কৃত্রিম সংকট তৈরি করে কেউ  কালোবাজারি করতে না পারে।’

খাদ্য পণ্যের দাম যাতে বাড়াতে না বাড়ে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘ডলারের বিপরীতে টাকার মুল্য বর্তমানে ঠিক আছে সামনে আর বাড়বে না এবং কমবেও না।’

খবরওয়ালা/এফএস                                       

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।