দুদকের আবেদনে হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দুদকের আবেদনে প্রেক্ষিতে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জান্নাত আরা তালুকদার হেনরীর ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

জানা যায়, হেনরীর এসব ব্যাংক হিসাবে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা জমা হয়েছে।

এর আগে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ আদালতে ব্যাংক হিসাব সংক্রান্ত আবেদন দাখিল করেন। দুদকের পক্ষে আদালতে আবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা।

দুদকের আবেদনে বলা হয়, ৬৮টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া ২০ কোটির বেশি টাকা স্থানান্তরের চেষ্টা করছেন হেনরী।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি একই আদালত হেনরীর ১৯টি ব্যাংক হিসাব ও চারটি কোম্পানির সমস্ত শেয়ার জব্দ করার নির্দেশ দেন। পাশাপাশি, তার মালিকানাধীন ১৬টি গাড়ি এবং ৫০ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে অবৈধভাবে ৫৭ কোটি ১৩ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা দায়ের করার পর সেই মামলায় গত ৬ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকা থেকে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৫ নভেম্বর হেনরী, তার স্বামী শামীম তালুকদার লাবু এবং তাদের মেয়ে মুনতাহা রিধি লামের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।