ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে ৫ দিন কাজ

খবরওয়ালা চাকরি ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশনস আইটি বিভাগ এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন-ভাতা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স। পদের নাম : এক্সিকিউটিভ। বিভাগ : ফ্লাইট অপারেশনস আইটি। পদসংখ্যা : ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি। তবে এসএসসি/এইচএসসি/সমমানে বিজ্ঞান বিভাগ। অন্যান্য যোগ্যতা : ফ্লাইট ক্রু শিডিউলিং, ট্রেনিং, সিমুলেটর, লাইসেন্সিং, ডকুমেন্টেশন, অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) সম্পর্কিত কাজসহ ফ্লাইট অপারেশন সফটওয়্যার ও আইটি সিস্টেমে দক্ষতা। অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম। 

কর্মক্ষেত্র : অফিসে। 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। 

বয়সসীমা : উল্লেখ নেই।

কর্মস্থল : ঢাকা। 

বেতন : ৩০,০০০ টাকা (মাসিক)। 

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, রিবেটেড এয়ার টিকিট, দুপুরের খাবার সুবিধা।

 আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।